Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 06-10-2026 ইং
মোংলায় ১২০'কেজি গাঁজা'সহ পাচারকারী চক্রে তিন সদস্য আটক।
মোংলায় ১২০'কেজি গাঁজা'সহ পাচারকারী চক্রে তিন সদস্য আটক।
প্রতিনিধি, অতনু চৌধুরী রাজু [ বাগেরহাট প্রতিনিধি ] ।।

বাগেরহাটের মোংলায় ১২০'কেজি গাঁজা'সহ মাদক পাচারকারী চক্রে তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) -৬ এর একটি অভিযানিক দল। 

গত সোমবার (০৫' অক্টোবর) দিবাগত রাত  ১'টার দিকে মোংলা উপজেলা চাঁদপাই ইউনিয়নের ব্রাক্ষণমেঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এর (খুলনা) উপপরিচালক (স্কোয়াড কমন্ডার ও মিডিয়া অফিসার) সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহন বাগেরহাটের মোড়েলগঞ্জ  হয়ে মোংলায় আসছে বলে জানা যায়। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই পরিবহনটিকে নজরদারি করা হয়। 

এরপর গতকাল দিবাগত রাত ১'টার দিকে পরিবহনটি মোংলার ব্রাক্ষণমেঠ এলাকায় পৌঁছালে সেটিকে আটক করা হয়। পরে পরিবহনের চালক, হেলপার ও অপর সদস্যের দেয়া তথ্যমতে পরিবহনের পেছনের দিকের চেচিসে লুকিয়ে পাচার করে আনা ছয়টি কার্টুনে থাকা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

এ সময় পাচারকারী চক্র পারভেজ, নুরআমিন ও আমিনুর রহমান নামের তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি রংপুর সদরে।

এই পরিবহনে এর আগেও গাঁজা পরিবহন করা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম