Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 06-10-2026 ইং
কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন
কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬  উদযাপন
প্রতিনিধি, পরেশ দেবনাথ [ কেশবপুর প্রতিনিধি ] ।।

শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সারাদেশের ন্যায় যশোরের কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানটি দেখানো হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিশু শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ প্রত্যক্ষ করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রব, 

অনুষ্ঠানে শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ, গান ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতাগুলোতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরের শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু (অতিরিক্ত দ্বয়িত্বে)। পরে শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য হলো "শিশুর অধিকার হোক সুরক্ষিতl

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম