Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 06-10-2026 ইং
ডুমুরিয়ায় সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় আওয়ামী মৎস্যজীবীলীগ নেতার নাম অন্তর্ভুক্তির অভিযোগ
ডুমুরিয়ায় সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় আওয়ামী মৎস্যজীবীলীগ নেতার নাম অন্তর্ভুক্তির অভিযোগ
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

খুলনার ডুমুরিয়ায় শোভনা ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ব্যবসায়ীকে ডিলার নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় শোভনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও ডিলার নিয়োগ এ বাদ পড়া যোগ্য প্রার্থীরা।

 এ বিষয়ে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় কয়েকজন সার ব্যবসায়ী।

আবেদনকারী কয়েকজন সার ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, গত ২ সেপ্টেম্বর সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মেনে তারা আবেদন করেন। পরে গত ৮ সেপ্টেম্বর  ডুমুরিয়া উপজেলা থেকে যাচাই-যাচাই কমিটিতে নিয়োজিত কর্মকর্তাগণ শোভনা ইউনিয়নে ১৬ জন আবেদনকারীর  সার ডিলার নির্বাচনের জন্য তদন্তে গিয়ে কাগজপত্র ও গোডাউন পরিদর্শন করেন।

আবেদনকারীদের দাবি, সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে এলাকায় কয়েকজনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলার নির্বাচনের প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক শোভনা ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ ও সার ডিলার নিয়োগে আবেদনকারীরা অনেকেই গণমাধ্যমকে জানিয়েছেন, শোভনা ইউনিয়ন থেকে সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের সক্রিয় একজন নেতার নাম  অন্তর্ভূক্ত করে জেলা প্রশাসক দফতরে পাঠানো হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই না করেই তড়িঘড়ি করে উপজেলা প্রশাসন জেলা প্রশাসক দফতরে এসব নাম পাঠিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

শোভনা ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, সারাদেশে বর্তমান সরকারের কৃষি মন্ত্রণালয়ের সার ডিলার নিয়োগ কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়ের চূড়ান্ত তালিকায় শোভনা ইউনিয়নের আওয়ামী মৎস্যজীবী লীগের ইউনিয়ন কমিটির সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান শেখ এর নাম রয়েছে। যাহা রীতিমত বিএনপির রাজনীতিপাড়ায় এক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে শোভনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এমন অভিযোগ এনে মৎস্যজীবীলীগের নেতা মোঃ মেহেদী হাসান শেখের নাম চূড়ান্ত তালিকা থেকে  বাতিলের দাবি জানিয়েছেন খুলনা জেলা সার ও বীজ  কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের নিকট।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি সবিতা সরকার বলেন, সার ডিলার নিয়োগে বিধি অনুযায়ী যাচাই-বাছাই করে প্রতিবেদন জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। কারও কোনো অভিযোগ থাকলে জেলা প্রশাসক বিষয়টি দেখবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, শোভনা  ইউনিয়নের সার ডিলার নিয়োগের জন্য কমিটি যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তবে চূড়ান্তভাবে  কোন কোন আবেদনকারীর নাম ডিলার নিয়োগের জন্য পাঠানো হয়েছে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বিষয়টি অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ। পরবর্তীতে তা জানা যাবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম