খুলনার লবণচরা থানাধীন হঠাৎ বাজার ইসলামপাড়া বালুর মাঠ এলাকায় রানা (২৩) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ অক্টোবর) সকাল দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত রানা আব্দুল কাশেমের ছেলে। তিনি খুলনার সদর থানাধীন রূপসা নতুন বাজার ওয়াপদা এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার কাশিমপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বাজার ইসলামপাড়া বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তরা রানাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।