Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 07-10-2026 ইং
যশোরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় যুবক আটক
যশোরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় যুবক আটক
প্রতিনিধি, জসিমউদদীন তুহিন [যশোর জেলা প্রতিনিধি ] ।।

যশোরে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তুহিন শেখ (২৭) নামে এক যুবককে আটক করেছে ট্রেজারি শাখায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

যশোর ডিসি অফিসের ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে এ ঘটনা ঘটে।আটক তুহিন শেখ বাগেরহাট জেলার মোংলা থানার জিভধারা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে।

তিনি বর্তমানে যশোর কোতোয়ালী থানাধীন নুরপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই সময় একটি রানার ৫০ সিসি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পান।

পরে ট্রেজারি শাখায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে তুহিন শেখকে আটক করেন।আটকের পর বিষয়টি যশোর কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম