Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 07-10-2026 ইং
কেশবপুর সমাধান সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ
কেশবপুর সমাধান সংস্থার উদ্যোগে বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ
প্রতিনিধি, পরেশ দেবনাথ [ কেশবপুর প্রতিনিধি ] ।।

কেশবপুর সমাধান সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ বিতরণ করা হয়ছে।

গাছের চারা বিতরণ উপলক্ষ্যে কেশবপুর উপজেলা পরিষদ চত্ত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার (৭ অক্টোবর-২৬) সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থান নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি আঃ ওয়াদুদ।

উপজেলার দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়, দোরমুটিয়া দাখিল মাদ্রাসা, পাঁজিয়া ডিগ্রী কলেজ ও নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৩০০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ উপলক্ষ্যে এই আয়োজন করা হয়। বিতরণকৃত গাছের প্রজাতির মধ্যে ছিল মেহগিনি, লম্ব, কাঁঠাল, মাল্টা, পেয়ারা, জাম, আমলকি, জলপাই, কামরাঙা, কদবেল, আমড়া, আম, লিচু, ছবেদা, জামরুল ইত্যাদি। উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত এই চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,

দোরমুটিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তালেব, সমাধান সংস্থার কর্মকর্তা যথাক্রমে আবু জাফর মাতুব্বর, শাহাদাৎ হোসেন, শাহীনুর রহমান, মিজানুর রহমান, মুনছুর আলী, শামীমুর রহমান, বিল্লাল হোসেন প্রমুখ।

সরকার ঘোষিত জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির আওতায় সমাধান সংস্থা এই চারা বিতরণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম