Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 08-10-2026 ইং
নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক
নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক
প্রতিনিধি, আলমগীর হোসেন [ নড়াইল প্রতিনিধি ] ।।

নড়াইলে লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ একজন শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার  গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদারের নেতৃত্বে একটি দল বুধবার রাতে 

লোহাগড়া উপজেলার কোটাকোল লঞ্চঘাট এলাকার বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার ওপরে তল্লাশী অভিযান 

চালিয়ে মো: তৈয়ব আলী মোল্যাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে রক্ষিত একটি ব্যাগ থেকে সাড়ে ১৭ কেজি  গাঁজা ও একটি স্মার্ট ফোন জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত মাদক কারবারি মো: তৈয়ব আলী মোল্যা (২৫)কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত বালা মোল্যার ছেলে। তিনি পেশায় একজন ট্রলার চালক এবং পলাতক আসামী মো: আকরাম মোল্যা (৪৬) তার আপন চাচাতো ভাই। যোগাযোগ ব্যবস্থা নদীকেন্দ্রিক হওয়ায় আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে  লোহাগড়ার বড়দিয়া, তেলকাড়া, মহাজন ঘাট, কোটাকোল ঘাটসহ আশেপাশের এলাকায় মাদক সরবরাহসহ কেনাবেচা করে আসছিল। 

উদ্ধারকৃত সাড়ে ১৭ কেজি গাঁজার অবৈধ বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা।  এ ঘটনায় আটক মাদক কারবারিকে বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আব্দুল মান্নান বাদী হয়ে আটক আসামি তৈয়ব মোল্যা ও  পলাতক আসামী আকরাম মোল্যার নামে বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

পলাতক  আসামী মোঃ আকরাম মোল্যাকে (৪৬) গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম