1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

রূপসায় ছেলেকে হত্যার ১ মাস ২০ দিন পর বাবাকেও কুপিয়ে হত্যা

রিপোর্টারের নামঃ শেখ তৈয়ব আলী [ খুলনা প্রতিনিধি ]
  • আপডেট টাইমঃ 05-10-2026 ইং
  • 3 বার পঠিত
ad728

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুজনীমহল গ্রামে জয় ঢালী (বয়স ২৭) হত্যাকাণ্ডের এক মাস ২০ দিন পর তার বাবা আক্তার ঢালীকে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে একই গ্রামের বাসিন্দা জয় ঢালীকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

ছেলে জয় ঢালী হত্যাকাণ্ডের এক মাস ২০ দিন পর তার বাবা আক্তার ঢালীও দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে নিহত হলেন। এতে এলাকায় নতুন করে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।হত্যাকাণ্ডের পর আক্তার ঢালীর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে। তবে কী কারণে এবং কারা আক্তার ঢালীকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জয় ঢালি হত্যা মামলার বিবরণ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৫ আগস্ট শনিবার রাতে দুজনীমহল গ্রামের ‘শহীদের মোড়’ নামক স্থানে জয় ঢালীর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরদিন রোববার (১৬ আগস্ট) রাতে নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়।এরপর ঘটে গেলে বাবার হত্যাকান্ড।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video