নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (০৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এর আগে রোববার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে ওই প্রবাসীর স্ত্রীর বসতবাড়িতে এসআই দ্বীপ মন্ডলকে স্থানীয়রা আটক করেন বলে জানা গেছে। খবর পেয়ে পরে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ কারণে ওই এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল বলে জানা গেছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
| ফজর | ৪.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১টা দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৫.৩০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |

